শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের লোকসভা অধিবেশন আজ শুরু

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   250 বার পঠিত

ভারতের লোকসভা অধিবেশন আজ শুরু

ভারতের অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসছে আজ ২৪ জুন সোমবার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশির ভাগ এমপির শপথ গ্রহণের কথা আজ। অস্থায়ী (প্র-টেম) স্পিকার ভরত্রুহরি মেহতাবের তত্ত্বাবধানে হবে অনুষ্ঠান। অস্থায়ী স্পিকার পদ নিয়ে এরই মধ্যে মোদি সরকারের সমালোচনা শুরু করেছেন বিরোধী সদস্যরা।

তাই অধিবেশনের প্রথম দিনই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং রাহুল গান্ধীর কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে বাগযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লোকসভা সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দিনব্যাপী শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। সকাল ১১টার দিকে প্রথমে শপথ নেবেন প্রধানমন্ত্রী মোদি। এ সময় তাঁকে লোকসভার নেতা ঘোষণা করবেন অস্থায়ী স্পিকার।

এরপর বিভিন্ন রাজ্যের নামের আদ্যক্ষর অনুযায়ী সংশ্লিষ্ট এমপিরা শপথ নেবেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Facebook Comments Box

Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া