মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেজাল সার তৈরির কারখানায় অভিযান, আটক ২

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত

ভেজাল সার তৈরির কারখানায় অভিযান, আটক ২

মাটি-চুন, সিমেন্ট দিয়ে সার ও কীটনাশক তৈরির সময় হাতে-নাতে দুই শ্রমিককে আটক করেছে যৌথবাহিনী। পুলিশ ও সেনা সদস্যদের সমন্বয়ে এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ ১৬ নভেম্বর শনিবার রাত ১০টায় বগুড়া শহরতলীর গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ বস্তা টিএসপি সার, ২২ বস্তা জিংক ক্রোজিং ছাড়াও চমক বোরন, এবি ফুরানসহ নানা প্রকার সার- কীটনাশক এবং এসব পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাটি-চুন, সিমেন্টের মতো পদার্থ দিয়ে তৈরি এসব সার ও কীটনাশক অন্তত ১৭টি ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করে আসছিলো বেনামী এই প্রতিষ্ঠান।

প্রস্তুতকৃত ভেজাল পণ্য ছাড়াও ৩০০ বস্তারও বেশি মাটি, সিমেন্ট, চুনসহ বিভিন্ন কাঁচামাল এবং ভেজাল সার ও কীটনাশক তৈরির নানা প্রকার সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় মালিক পক্ষের কেউ উপস্থিত না থাকলেও সার তৈরির সময় দুই শ্রমিককে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী। প্রতিষ্ঠানটির কোন বৈধ কাগজপত্র কিংবা সাইনবোর্ডও নেই।

বগুড়া জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মনছুর রহমান বলেন, ‘এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে, এগুলো হচ্ছে মাটি, চুন ও সিমেন্ট।

এখানে ফসলের উপকারী কোনো উপকরণ এখানে নেই। নকল সার ও কীটনাশক ব্যবহারে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।’

বগুড়া জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, ‘অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে।’

Facebook Comments Box

Posted ১:০২ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া