নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 109 বার পঠিত
আজ লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ। তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাকে।
![]()
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে brahmanbaria2usa.com এর সম্পাদক ও প্রকাশক আরিফুর রহমান আরিফ এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধ চত্বরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah