বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঈদ-উল-আযহা উদযাপন শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৯টি মামলায় ৭৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ ১৪ জুন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ট্রেজারি শাখা মোহাম্মদ মুনতাসির মারুফ।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মুনতাসির মারুফ বলেন, ঈদ পরবর্তী কর্মস্থলমুখী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী মহাসড়কে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। গাড়ী চালক ও কাগজের ত্রুটি থাকায় বিভিন্ন যানবাহনে মোট ২৯টি মামলা করা হয়। সেই সাথে ৭৪ হাজার ১০০ টাকা অর্থদন্ড বা জরিমানা আদায় করা হয়। যা সরকারি কোষাগাড়ে জমা করা হয়েছে।

গাইবান্ধা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল ও অফিসের কর্মচারীরা এবং জেলা ট্রাফিক পুলিশের টিআই মহিউদ্দিনসহ জেলা পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া