রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের উপকারের রাজনীতি করে বিএনপি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   132 বার পঠিত

মানুষের উপকারের রাজনীতি করে বিএনপি: প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “আমরা এমন একটি দল করি, যে দলের মূল কাজ মানুষের উপকার করা।”

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা এমন কাজ করতে চাই, যেগুলো করলে মানুষের উপকার হবে। সেই লক্ষ্যেই আজ আমরা এখানে এসেছি এবং সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।”

তিনি আরও বলেন, খাল খনন কাজ সম্পন্ন হলে এ এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সেচের পানি পাবে এবং প্রায় ১২০০ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এতে সরাসরি প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় ‘খাল খনন কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন।

Facebook Comments Box

Posted ১০:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া