নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট | 295 বার পঠিত
আজ ৩০ মে বৃহস্পতিবার ৩০ মে দুপুরে সরাইল উপজেলার নোয়াগাঁও তেরোকান্দা গ্রামে অবস্থিত মাহমুদিয়া নিযামুল উলূম মাদরাসা পরিচালনা কমিটির আমন্ত্রণে মাদরাসাটি পরিদর্শন করেন, দৈনিক ফ্রনিটিয়ার পত্রিকার সম্পাদক, জনপ্রিয় আইপি চ্যানেল এএমটিভি বাংলা ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও নিভৃতচারী সমাজসেবক আব্দুল মালেক।
এসময় মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সেখান শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীরা তাঁকে অভ্যর্থনা জানায়।
এসময় তারা আব্দুল মালেক এর সাথে মাদরাসার উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।
পাশাপাশি আব্দুল মালেক এর ব্যক্তি উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে নোয়াগাঁও ইউনিয়নের বেশ কয়েকটি উল্লেখ্যযোগ্য-জনকল্যাণমুলক কাজের ভূয়সী প্রসংশা করেন। আব্দুল মালেক তাঁর সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করার কথা পূণর্বক্ত করে সবসময় সকল ভালো কাজে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় মাদরাসার পক্ষ থেকে আব্দুল মালেক এর প্রয়াত পিতা মাতার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
Posted ৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah