বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   113 বার পঠিত

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত

মেক্সিকোতে একটি স্ট্রিপ মলের বেশ কিছু দোকানে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছে বন্দুকধারীরা। সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে এবিসি নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। একইসঙ্গে স্থানীয় কর্তৃপক্ষও ১ ডিসেম্বর রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।

গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও এল গ্র্যান্ডে শহরে স্থানীয় সময় শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটেছে। ওই ব্যস্ত বাণিজ্যিক এলাকায় খাবারের দোকান, টিকিট কাউন্টারসহ বেশ কিছু দোকান রয়েছে।

নিহতদের মধ্যে দুজন দমকলের কর্মী। এছাড়া রাজ্যের হেলথ কেয়ার সিস্টেমের একজন প্যারামেডিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

তবে এখন পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন হাব অবস্থিত। তবে একে মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবেও বিবেচনা করা হয়।
এর আগে গত ৪ অক্টোবর গুয়ানাজুয়াতোর সালামানকা শহরের বিভিন্ন এলাকায় ১২ জন পুলিশ কর্মকর্তার মরদেহ পাওয়া যায়।

Facebook Comments Box

Posted ৫:৫০ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া