রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

হাকিকুল ইসলাম খোকন   |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউয়ার্ক শহরের এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের সাথে একদল দুর্বৃত্তের গুলি বিনিময় হয়েছিল বলে প্রসিকিউটররা জানিয়েছেন। পুলিশের দেয়া তথ্যমতে, ২৬ বছর বয়সী নিহত জোসেফ অ্যাজকোনা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিউয়ার্ক পুলিশ বিভাগে পাঁচ বছর ধরে কাজ করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় অপর এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে এসেক্স কাউন্টির প্রসিকিউটর থিওডোর স্টিফেনস বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল। তখন গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনার সাথে সংশ্লিষ্ট আরো চারজনকে হেফাজতে নেয়া হয়েছে। ১৪ বছর বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে।এসেক্স কাউন্টির শেরিফ আমির জোনস শনিবার বিবৃতিতে বলেন, প্রতিদিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাদের প্রিয়জনদের বিদায় জানিয়ে আমাদের সমাজের নিরাপত্তা ও সুস্থতার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(431 বার পঠিত)
পাত্র চাই
(414 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া