শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গাঁজার আয়ে পেছনে পড়ল কোকা-কোলা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   246 বার পঠিত

যুক্তরাষ্ট্রে গাঁজার আয়ে পেছনে পড়ল কোকা-কোলা

গাঁজা সেবন মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বৈধ। জাতীসংঘে সরাসরি ভোটের মাধ্যমে বিশ্বে গাঁজা সেবক বৈধ করা হয়। এরপর থেকে মর্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে গাঁজা ব্যাপক অবদান রাখছে।

মার্কিন গাঁজা শিল্প ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে। বৈধকরণের প্রথমদিকে ২০১৬ সালে মাত্র ৭.৬ বিলিয়ন ডলার ছিল এই বাজার। ২০২৮ সাল নাগাদ তা ৬৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

বিপরীতে সর্বশেষ অর্থবছরে বিশ্বব্যাপী কোকা-কোলার আয় ছিল প্রায় ৪৬ বিলিয়ন ডলার। এখন পর্যন্ত গাঁজা শিল্প থেকে আয় যুক্তরাষ্ট্রের চকলেট শিল্পের দ্বিগুণ এবং বিশ্বব্যাপী কোকা-কোলার মোট আয়ের কাছাকাছি। কোকা-কোলার মোট আয়ের এক তৃতীয়াংশই আসে উত্তর আমেরিকা থেকে। ২০২৩ সালে কোকা-কোলার ব্র্যান্ড ভ্যালু ছিল মোট ৯৮ বিলিয়ন ডলার।

চিকিৎসাজনিত ও বিনোদনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে গাঁজা-মারিজুয়ানার ব্যবহার এখন বৈধ। বিনোদনের জন্য কলেরাডো রাজ্যে এক দশক আগে গাঁজাকে বৈধতা দেয়ার পর থেকে অন্যান্য রাজ্যগুলোও গাঁজার প্রতি সহনশীল হতে থাকে। একে একে ৪০টি রাজ্যে চিকিৎসার জন্য এবং ২৪টি রাজ্যে বিনোদনের জন্য গাঁজাকে বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রথমবারের মতো এ বছরই যুক্তরাষ্ট্রে প্রতি দিনের গাঁজার ব্যবহার অ্যালকোহলকে ছাড়িয়ে গেছে। চার দশক ধরে ন্যাশনাল সার্ভে অন ড্রাগ ইউজ অ্যান্ড হেলথের সংগৃহীত তথ্যের ভিত্তিতে অ্যাডিকশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে দৈনিক গাঁজা সেবন করেন এমন মানুষের সংখ্যা ছিল প্রায় এক কোটি ৭৭ লাখ। এ সময় দৈনিক মদপানকারীর সংখ্যা ছিল এক কোটি ৪৭ লাখ।

Facebook Comments Box

Posted ৭:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া