আরিফুর রহমান আরিফ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 135 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গোলাগুলিতে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। গতকাল ১৭ নভেম্বর রবিবার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে।
সন্ধ্যায় এক নিউজ কনফারেন্সে পুলিশ সুপার অ্যানে কির্কপ্রাট্রিক বলেন, সেখানে দুটি পৃথক ঘটনা ঘটে। দুটি পৃথক শুটিং ইভেন্ট ছিল। ৪৫ মিনিটের ব্যবধানে সেখানে দুটি গোলাগুলির ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, এ সময় হঠাৎ করে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এক বন্দুকধারী গাড়ি নিয়ে এসে ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালায়। এতে এ ঘটনা ঘটে। গুলিতে নয় জন গুরুতর আহত হয়েছেন। তবে তারা সবাই বেঁচে আসেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
গোলাগুলিতে দুইটি অস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলাকারীরা অস্ত্র দুইটি ঘটনাস্থলে রেখে পালিয়ে গেছে। তবে পুলিশ ওই অস্ত্রের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
পুলিশ জানায়, দ্বিতীয়বার গোলাগুলিতে দুইই জন নিহত হয় এবং একজন গুরুতর আহত হয়। তবে পুলিশ এটা নিশ্চিত করতে পারেনি যে দুই দফায় গুলি চালানো ব্যক্তিরা একই গোষ্ঠী কিনা।
হামলাকারীদের চিহ্নিত করার জন্য যাদের কাছে ওই ঘটনার ভিডিও বা ছবি রয়েছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ।
সূত্র : সিএনএন
Posted ৮:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah