শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   186 বার পঠিত

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম আরটির ওপর গতকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন প্রশাসনের অভিযোগ, আরটি কার্যত রাশিয়ার ‘গোয়েন্দা যন্ত্রের হাত’ হিসেবে কাজ করছে।

ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, রুশ সংবাদমাধ্যম হিসেবে আরটি গোপনে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল’ করার চেষ্টা করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আরটি রাশিয়ার সরকারের মদদপুষ্ট। এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতাসহ ইউনিট আছে। সেই সঙ্গে আরটি ও রুশ গোয়েন্দাদের যোগসাজশ আছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যমটি ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ‘তথ্য পরিচালনা, গোপন প্রভাব ও সামরিক সংগ্রহে’ জড়িত ছিল।

ব্লিঙ্কেন আরো অভিযোগ করেন, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ব্যবহারের জন্য অস্ত্র-সরঞ্জাম (বডি আর্মার, স্নাইপার রাইফেল, ড্রোন ইত্যাদি) কিনতে অনলাইনে তহবিল সংগ্রহ করেছে আরটি।
সূত্র : বিবিসি

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া