অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 231 বার পঠিত
রাশিয়ার বিখ্যাত সামাজিক ইনফ্লুয়েন্সার তাতায়ানা ওজোলিনা তুরস্কে একটি ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছেন। ৩৪ বছর বয়সী এই মোটরবাইকার ‘রাশিয়ার সবচেয়ে সুন্দরী বাইকার’ হিসেবে পরিচিত ছিলেন এবং সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয় ছিলেন।
তাতায়ানা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মোটোতানয়া’ নামেও পরিচিত। ইউটিউবে তার চ্যানেলের ২০ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ১০ লক্ষের বেশি ফলোয়ার ছিল। বাইক নিয়ে বিশ্বভ্রমণ করে তিনি বিভিন্ন ভিডিও তৈরি করতেন, যা থেকে তিনি বিপুল পরিমাণ আয় করতেন।
তুরস্কের সংবাদমাধ্যম ‘তুর্কিয়ে টুডে’র প্রতিবেদন অনুযায়ী, তাতায়ানা তুরস্কের মুগলা থেকে বোদ্রাম যাওয়ার পথে মিলাসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারেন। স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলে ছুটে এসে অ্যাম্বুল্যান্স ডাকেন। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Posted ৯:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah