বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

রাষ্ট্রদ্রোহের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

ফাইল ছবি

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ১০ মার্চ সোমবার যশোর জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু।

আদালত সূত্র জানায়, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন বাদী হয়ে ২০১৪ সালে ৯ নভেম্বর যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। তারেক রহমান লন্ডন থেকে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করেন বলে ওই মামলায় অভিযোগ করেন তিনি।

পিপি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গনি মিয়া ২০১৫ সালের ২১ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।

তিনি বলেন, মামলাটির কোনও মেরিট না থাকায় সম্প্রতি সরকারপক্ষের কৌসুলিরা এ মামলা থেকে তারেক রহমানকে বেকসুর খালাস প্রদানের জন্য আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত তারেক রহমানকে বেকসুর খালাস প্রদান করেছেন।

Facebook Comments Box

Posted ৮:১১ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া