বৃহস্পতিবার ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২০ মে ২০২৪   |   প্রিন্ট   |   401 বার পঠিত

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আজ ২০ মে সোমবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে এ নিয়ে আলাদা আলাদা শোকবার্তা পাঠান।

রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় বলেন, ‘বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তাঁর সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারাল।’

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন, যিনি তাঁর দেশের সেবায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘রাইসি একজন আন্তর্জাতিক মর্যাদার মহান নেতা ছিলেন। তাঁর অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে।’

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া