বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া

রাস্তার উপর পশুর হাট বসানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

রাস্তার উপর পশুর হাট বসানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ২৯ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া।

সভায় বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মীর আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলায় কর্মরত এনজিওদের সমন্বয়ক এস.এম. শাহীন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আসরারুন নবী মোবারক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, জেলা জাময়াতে ইসলামীর সহকারি সম্পাদক জুনায়েদ হাসান, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ মাহিন, আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদ কবির আকন্দ, গভঃ মডেল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদ হেলাল, জাতীয় নাগরিক পার্টির সদস্য মোঃ আক্কাছ মীর, জেলা গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক শিব্বির আহমেদ ভূইয়া প্রমুখ।

সভায় বক্তারা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম ও শহরের যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের বিবাদমান দুই গোষ্ঠীর তিনদিনের সংঘর্ষের সময় একজনকে হত্যা ও পরবর্তীতে প্রতিপক্ষের অর্ধশতাধিক ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার, জাল নোট সনাক্তকরনের জন্য গরুর বাজারে ব্যাংকের মাধ্যমে মেশিন বসানো, মলম পার্টি ও অজ্ঞান পার্টিও কবল থেকে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য গরুর বাজারে পুলিশী নিরাপত্তা দেয়া, সুহিলপুর ও ভাদুঘর গরুর বাজারকে কেন্দ্র করে এই দুটি বাজারের সামনে মহাসড়কে যাতে যানজট না হয় সেজন্য পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চত্বরের দালালদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা, শহরের আনন্দ বাজার, মেড্ডা বাজার ও ফারুকী বাজারে পিরানহা মাছ বিক্রি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও পাড়া-মহল্লার বিভিন্ন দোকানে যাতে কেরির ট্যাবলেট বিক্রি না হয় সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহন ও ঈদ-উল আযহার দিন যাতে কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করা হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

সভায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, মাদকের ব্যাপারে কোন ধরনের আপোষ নেই। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে উপজেলাবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশের কয়েকটি টীম মাঠে কাজ করবে। পুলিশের স্পেশাল টীম থাকবে। সদর উপজেলার প্রতিটি গরুর বাজারে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় পুলিশের টীম কাজ করবে। কোন ধরনের অপরাধ করে কেউ ছাড় পাবেন না। ঈদ যাত্রায় মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে সেজন্য সড়ক ও মহাসড়কের ট্রাফিকিং ব্যবস্থা জোরদার করা হবে।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সুন্দরভাবে ঈদ-উল আজহা উদযাপন করতে চাই। রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা। তিনি বলেন, কোন অবস্থাতেই স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো ছাড়া কাউকে কোথাও পশুর হাট বসাতে দেয়া হবেনা। রাস্তার উপর যদি কেউ হাট বসানোর চেষ্টা করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমরা যদি প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করি তাহলে সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করতে পারবো।

সভায় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া