আরিফুর রহমান আরিফ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 96 বার পঠিত
রিয়াদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারজ এলাকার মরুভূমির বুকে গড়ে ওঠা কৃষি খামারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সরজমিনে দেখা করতে গিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি শ্রমিকদের জীবনযাত্রা, কাজের পরিবেশ ও তাদের সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং তা সমাধানে সরকারের পদক্ষেপের কথা জানান।
ড. নজরুল শ্রমিকদের সঙ্গে কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। শ্রমিকদের আবাসস্থল পরিদর্শন করে তিনি তাদের বসবাস ও খাবারের মান সম্পর্কেও খোঁজ নেন।
তিনি শ্রমিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া, তিনি তাদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
এই সফরে ড. নজরুলের সঙ্গে শ্রমিকদের আন্তরিক আলোচনা এবং তাদের সমস্যা সমাধানে সরকারের প্রতিশ্রুতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah