শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ কারাগার থেকে মার্কিন সাংবাদিক গার্শকোভিচের মুক্তিতে সহকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   212 বার পঠিত

রুশ কারাগার থেকে মার্কিন সাংবাদিক গার্শকোভিচের মুক্তিতে সহকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

বন্দিবিনিময় চুক্তির আওতায় রাশিয়ার কারাগার থেকে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সাংবাদিক ইভান গার্শকোভিচ মুক্তি পাওয়ায় সহকর্মীরা বাঁধভাঙা উল্লাস-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় বন্দিবিনিময় হয়েছে। এর আওতায় উভয় পক্ষের মোট ২৬ জন মুক্তি পেয়েছেন। তাঁদের মধ্যে সাংবাদিক গার্শকোভিচও আছেন। তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ফিরেছেন।

গার্শকোভিচকে গত বছর গ্রেপ্তার করেছিল রাশিয়া। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

গার্শকোভিচ মুক্তি পাওয়ার পর ওয়াল স্ট্রিট জার্নালের প্রধান ডিজিটাল সম্পাদক গ্রেইন ম্যাকার্থি বলেন, তাঁর সহকর্মী রাশিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়ায় তাঁরা সবাই আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন।

বিবিসির নিউজআওয়ারকে গ্রেইন ম্যাকার্থি বলেন, গার্শকোভিচের মুক্তির খবর শুনে ওয়াল স্ট্রিট জার্নালের বার্তাকক্ষে বাঁধভাঙা আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।

গ্রেইন ম্যাকার্থি বলেন, এটি তাঁদের জন্য সবচেয়ে চমৎকার একটি মুহূর্ত। তাঁরা সবাই ভীষণ রকমের উচ্ছ্বসিত। গার্শকোভিচকে মুক্ত দেখে তাঁদের হৃদয় আনন্দে উদ্বেলিত।

গ্রেইন ম্যাকার্থি বলেন, গার্শকোভিচ ১৬ মাসের পুরোটা সময় ধরে তাঁদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। তিনি খুব কঠিন পরিস্থিতির মধ্যে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী থেকেছেন।

গ্রেইন ম্যাকার্থি বলেন, গার্শকোভিচের মুক্তির ব্যাপারে তাঁরা সবাই আশাবাদী থাকার চেষ্টা করেছেন। তবুও গতকাল তাঁদের জন্য ছিল একটি চরম উদ্বেগ-উৎকণ্ঠার দিন। কারণ, তাঁরা এমন খবর জানার অপেক্ষায় ছিলেন যে গার্শকোভিচ সত্যিই রাশিয়ার কারাগার থেকে মুক্ত হয়েছেন। আর এই ধরনের পরিস্থিতিতে শেষ মুহূর্তে কী হয়, তা নিয়ে সবার মধ্যে স্নায়বিক চাপ থাকে। তাঁর মুক্তি দেখতে পারাটা সত্যিই বিস্ময়ের ব্যাপার।
সূত্র : বিবিসি

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া