রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনস্থ বশির উদ্দিন আহমদের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউক এর শোক

হাকিকুল ইসলাম খোকন :   |   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   133 বার পঠিত

লন্ডনস্থ বশির উদ্দিন আহমদের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউক এর শোক

“বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক প্রকাশ করেছেন। এ সংবাদ পাঠিয়েছেন শেখ নূরুল ইসলাম।

হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর প্রিয় ভাজন ও মুরিদ, লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়া–এর ট্রাস্টি এবং আনজুমানে আল ইসলাহ ইউকে’র প্রাক্তন সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ্ব বশির উদ্দিন আহমদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া, সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরােধ জানিয়েছেন।

সাউথ লন্ডনে বসবাসরত বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ ব‍্যক্তিত্ব মরহুম আলহাজ্ব বশির উদ্দিন আহমদ আজীবন দ্বীনি খেদমত, শিক্ষা প্রসার এবং কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন বলে উল্লেখ করে শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও আনজুমানে আল ইসলাহ ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনাল জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, তিনি প্রবাসে বসবাস করেও দ্বীন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন দানবীর ব্যাক্তিত্ব, তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও আন্তরিকতা কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(431 বার পঠিত)
পাত্র চাই
(414 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া