জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | প্রিন্ট | 125 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে বেশী বেতনে চাকরী দেয়ার প্রলোভনে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতরের একটি কক্ষে কারখানা শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামী লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ জুন সোমবার রাতে লিটনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, মামলা দায়েরের পর থেকেই শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম লিটনকে গ্রেফতারে অভিযান শুরু করেন। লিটন বিভিন্ন সময় স্থান ত্যাগ করছিল। পরে সবশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় লিটনকে গাজীপুরের শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
১৭ জুন মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।
অভিযুক্ত মো. লিটন ময়মনসিংহের পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। লিটন শ্রীপুরের মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়াটে। সেখানে ভাড়ায় থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত ছিলেন।
শ্রমিকের স্বজন ও পুলিশ জানায়, এটিএম বুথ থেকে টাকা উঠানোর সূত্র ধরে ওই (ভিকটিম) কারখানা শ্রমিককের সাথে পরিচয় হয় শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে স্থাপন করা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী লিটনের সাথে।
ভিকটিম স্থানীয় একটি কারখানায় ৬হাজার টাকা বেতনে চাকুরি করতেন। তালহা স্পিনিং মিল নামের কারখানায় ১২হাজার টাকা বেতনের চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে বুথের নিরাপত্তা প্রহরী লিটন ভিকটিমের বাবার মোবাইল ফোনে ভিকটিমকে ১৫ জুন রবিবার সকাল ৬টায় ডেকে নেয়। বুথে যাওয়ার পর কারখানার উর্ধ্বতন কর্মকর্তা আসবেন এই বলে লিটন মেয়েকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান।
পরে ভিকটিমের বাবা দুইবার মেয়ের চাকুরীর বিষয়ে জিজ্ঞেস করলে অভিযুক্ত লিটন মেয়ের চাকুরীর কথা চিন্তা না করতে বলে ভিকটিমের বাবাকে বাড়ি পাঠিয়ে দেয়।
পরে আনুমানিক সকাল ১০টার দিকে এটিএম বুথে ভেতরে বসিয়ে রাখা কক্ষে জোর পূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণ ঘটনা কাউকে না বলতে ভিকটিমকে নানা ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে ঘটনাটি মেয়ে তার বাবাকে জানান।
এঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করলে সোমবার বিকেলে লিটনকে গ্রেফতার করা হয় বলে শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah