বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা এক নারীসহ দু’জনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ ২৭ জুন শুক্রবার সকালের দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেলস্টেশনের উত্তর পাশে নারী ও রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান তারা। পরে দুপুরের দিকে দুজনের লাশ উদ্ধার করেন বলে জানিয়েছেন গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জান খান।

ইজ্জতপুর এলাকায় নিহত জয়নাল আবেদীন (৪৭) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পাটপচা গ্রামের বাসিন্দা। তিনি সাইকেলের মিস্ত্রি ছিলেন। অন্যদিকে, উপজেলার সাতখামাইর এলাকায় উদ্ধার ওই নারীর নামপরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর লাইনে ওই অজ্ঞাতনামা নারীর লাশ পড়ে আছে। পরে আমি রেলওয়ে পুলিশকে অবগত করি। তারা এসে লাশ নিয়ে যায়।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিনুল ইসলাম বলেন, তিস্তা এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর অতিক্রম করে যাওয়ার পর ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এক যুবকের লাশের খবর দেয় স্থানীয়রা। পরে আমাদের লোকজন দিয়ে খবর নেওয়া হয়। দুপুরের দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জান খান মুঠোফোনে বলেন, খবর পেয়ে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ব্যক্তির পরিচয় জানা গেলেও নিহত নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ চলমান।

Facebook Comments Box

Posted ৩:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া