বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ডাকাতিকালে দুইজন নিহত, চারজন আটক

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

শ্রীপুরে ডাকাতিকালে দুইজন নিহত, চারজন আটক

গাজীপুরের শ্রীপুরের ডাকাতির সময় সিএনজিচালিত অটোরিক্সা চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

১৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

নিহতের মধ্যে মো. আরিফ হোসেন কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন। এছাড়া সিএনজিচালক আবুল কালাম হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সাতখামাইর বাজারের কাছেই মাজার এলাকায় গাছ ফেলে ৬-৭ জনের ডাকাত দল গাড়ির গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায়। এক পর্যায়ে ভুক্তভোগীরা মিলে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে প্রতিরোধ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে। এ সময় গাড়ির ধাক্কায় এক ডাকাত সদস্য গুরুতর আহত হন। একই সময়ে মাওনা চৌরাস্তায় যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিক্সা চালক গুরুতর আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজন মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির ঘটনায় এক ডাকাত সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। আহতাবস্থায় চারজন ডাকাত আটক হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া