বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি মহিলা কলেজে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   108 বার পঠিত

সরকারি মহিলা কলেজে বর্ষবরণ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ এ বাংলা নববর্ষ ১৪৩২ অত্যন্ত বর্ণিল আয়োজনে উদযাপিত হয়। অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম শফিকুল্লাহ, প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আয়োজক কমিটির আহবায়ক মোঃ আল আমিন। সকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৈশাখী শোভা যাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর কলেজের শিক্ষার্থী শিল্পী স্নেহা বৈদ্য, অনন্যা, বৈশাখী মোদক, আনিছা, রুমানা, তিশা সহ অন্যান্য শিল্পীদের উপস্থাপনার সংগীত ও নাচ পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক খন্দকার মার্জিয়া শবনম ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ মোসলেম উদ্দিন।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া