বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে অপ-সাংবাদিকতা রোধে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   126 বার পঠিত

সরাইলে অপ-সাংবাদিকতা রোধে আলোচনা সভা

সরাইল উপজেলা আইনশৃঙ্খলা অন্তর্ভুক্ত ৩টি সাংবাদিক সংগঠন সরাইল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটি এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ভুয়া সাংবাদিক ও অপ-সাংবাদিকতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় সরাইল প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. আলমগীর মিয়া, সরাইল রিপোর্টাস ইউনিটির সভাপতি দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নূরুল হুদা ও সহ-সভাপতি বাংলা টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম সুমন, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় টিভি প্রতিনিধি মো. মাসুদ মিয়া। আলোচনা সভায়, পেশাদার সাংবাদিকতা ভাবমূর্তি রক্ষায় ও ভুয়া সাংবাদিক এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধের জন্য সকলেই স্বস্ব বক্তব্য তুলে ধরেন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধ করার জন্য সকল প্রকৃত সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ সময় সরাইল প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকা প্রতিনিধি শামসুল আরেফিন ও সরাইল উপজেলা প্রেসক্লাবে কার্যকরী সদস্য ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি মো. রিমন খান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া