মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে অবৈধ ইটভাটায় অভিযানে দুইজনকে বিনাশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   95 বার পঠিত

সরাইলে অবৈধ ইটভাটায় অভিযানে দুইজনকে বিনাশ্রম কারাদন্ড

সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে ধরন্তি বিলে অবৈধভাবে গড়ে ওঠা জিসান ইটভাটায় এক অভিযান চালানো হয়।

আজ ২৬ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী বিভিন্ন ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করার দায়ে জিসান ব্রিকসকের মালিক দুইজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, আইন অমান্য নদীর জায়গা দখল করে এলাকায় ইটভাটা গড়ে তোলার কারণে সিমটি ও ভাটা বিনষ্ট করে গুরিয়ে দেয়া ও ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান।

সরাইল থানার পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন এ প্রতিনিধিকে জানান, বেআইনি ভাবে গড়া ওঠা প্রতিটি ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। আগামীতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া