নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে আজ ১০ ফেব্রুয়ারি সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে অভিযান পরিচালনা করে শানু ব্রিক্স নামে অবৈধ ইটভাটার কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স দেখাতে না পারায় শানু ব্রিক্স কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটায় পানি ছিটিয়ে ভাটার আগুন নিবানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযোগ দাখিলের নিমিত্তে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় জরিমানা করা হয়েছে।
Posted ৫:২৩ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah