শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   263 বার পঠিত

সরাইলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রেসক্লাবের তিন সাংবাদিকের বাবা-মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সরাইল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সমাজসেবক মো. হোসেন মিয়া, আফজালুর রহমান, ন্যাপ নেতা আবদুল জব্বার, সমাজসেবক সুমন পারভেজ, উদীচী শিল্পীগোষ্ঠীর সরাইল উপজেলা শাখার সম্পাদক মো. সিরাজ মিয়া, সাংবাদিক ফয়জুল, সাংবাদিক নারায়ণ চক্রবর্তী এবং সাংবাদিক আবদুল হানিফসহ অন্যান্যরা।

বক্তারা মরহুমদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠান শেষে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া