বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে শতাধিক আহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

সরাইলে জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে শতাধিক আহত

সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। আজ ১২ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-অরুয়াইল সড়কে দফায় দফায় চলে এ সংঘর্ষ। এসময় সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাকশিমুল গ্রামে সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে সাবেক শিশু চেয়ারম্যানের গোষ্ঠীর রাজিব ও সাদুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সরাইল-অরুয়াইল সড়কের মাঝে এই সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টা। এতে উভয় পক্ষে শতাধিক লোকজন আহত হয়েছেন।

পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, জায়গা নিয়ে দুই গোষ্ঠীগত বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পুলিশ ঘটনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া