নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ মে ২০২৪ | প্রিন্ট | 298 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শিক্ষা অফিস ‘শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আজ ২৮ মে মঙ্গলবার আলোচনা সভা, শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলার শিক্ষা অফিসার মোঃ নৌসাদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেজবা উল আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ আহমেদ, সরাইল উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ শফিকুর রহমান। বক্তব্য রাখেন গুনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান রৌশনারা লাকী, অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম ঘোগ, সৈয়দটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস প্রমুখ।
Posted ৩:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah