নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 111 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে তিন দিনব্যাপী ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্প এর আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কৃষি অফিসের সামনে এ মেলা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। উপজেলার কৃষি অফিসে কৃষি পণ্য ও সেবার ১০টি বিভিন্ন ধরনের স্টলে প্রদর্শনী হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ একরামুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মনিরা কায়ছান। সরাইল থানার ওসি মোঃ রফিকুল হাসান প্রমুখ।
Posted ৬:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah