বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে বীজ, সার ও গাছের চারা বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

সরাইলে বীজ, সার ও গাছের চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরাইল উপজেলার ২০২৪-২৫ অর্থ বছরে রোপা আমন এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে সহায়তায় জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেলের চারা, হাইব্রিড মরিচের বীজ,আমের চারা, লেবু চারা, সবজি বীজ, এছাড়া ফলজ, বনজ, ওষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ ১ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় সরাইল উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরাম হোসেনের সভাপাতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ মোশারফ হোসাইন ১৪০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২০০ জন কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০০০টি নারিকেল গাছের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

এছাড়াও ৭০ জন কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি আমের গাছের চারা,৭০ জন কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি আমের গাছের চারা,৭০ জন কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি লেবুর গাছের চারা, ৭০ জন কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি মরিচের বীজ, ৭০ জন কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি মরিচের বীজ, ৭০ জন কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি সবজি বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে

এসময় সরাইল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপ সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা টেলিভিশন জেনালিষ্ট এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা উদিচির সভাপতি মোজাম্মেল পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া