নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
মো. আমজাদ আলী (৭৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল ১৬ মার্চ রোববার সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আমজাদ আলী ভূইশ্বর গ্রামের পাতার হাটি এলাকার মৃত মোগল আলীর ছেলে। হাসপাতাল ও নিহত পরিবারের সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, আমজাদ আলীর ভাই আহম্মদ আলীর ছেলে আব্দুর রহমানের সঙ্গে তার আপন ছোটভাই মন্নাফ মিয়ার পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। ঘটনার দিন এই বিষয় নিয়ে আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে আবার ঝামেলা হয়। ইফতারের পর এসব বিষয় আব্দুর রহমানকে জিজ্ঞেস করতে গেলে আব্দুল রহমান তার শ্যালক রুবেল, কালা মিয়া, স্ত্রী নুরজাহান ও বোন সুমাকে নিয়ে আমজাদ আলীকে পিটিয়ে আহত করে। পরে আমজাদ আলীকে আহত অবস্থায় প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান সাংবাদিকদের জানান, আমজাদ আলী নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূল ঘটনা জেনে পরবর্তীতে জানাবো। বৃদ্ধের লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah