শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে যুবদলের স্বেচ্চাশ্রমে ভাঙ্গা রাস্তা মেরামত

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   393 বার পঠিত

সরাইলে যুবদলের স্বেচ্চাশ্রমে ভাঙ্গা রাস্তা মেরামত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে সেচ্ছাশ্রম ও নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও মেরামত করা হয়েছে। গতকাল বুধবার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোর্শেদ জামান জালালের নেতৃত্বে অন্যান্য যুবদল কর্মীদের নিয়ে কালিকচ্ছ হতে বাড়িউরা রাস্তাটি সংস্কার ও মেরামত করা হয়েছে।

এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোর্শেদ জামান জালাল বলেন, কালীকচ্ছ থেকে বাড়িউড়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন খানাখন্দ ও গর্ত ভরা। যারবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় জনগণের ভোগান্তি ছিল। রাস্তাটি বেহাল দশায় থাকায় উক্ত রাস্তাটি নোয়াগাঁও ইউনিয়নের যুবদলের সেচ্ছাশ্রম ও নিজ অর্থায়নে সংস্কার করা হচ্ছে।

এ সময় উক্ত সেচ্ছাশ্রম ও সংস্কার কাজে অংশ গ্রহন করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সুমন খান, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহবায়ক শেখ মিনহাজ উদ্দিন রাহিম, ইউনিয়ন যুবদল নেতা জাকির মোতাঈদ, যুবদল নেতা ফারুক মিয়া, যুবদল নেতা আব্দুল আওয়াল, যুবদল নেতা মোহাম্মদ শফিক মিয়া সহ প্রমুখ নেতা কর্মী।

উক্ত সেচ্ছাশ্রম ও সংস্কার কাজের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া প্রার্থনা করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোর্শেদ জামান জালাল।

Facebook Comments Box

Posted ৭:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া