বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাদের গ্রেড উন্নতীকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি দিয়েছে জেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা। আজ ২৩ মার্চ রবিবার বিকেলে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। কর্মকর্তারা প্রথমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এবং পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। তবে জেলা প্রশাসক না থাকায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক নাজমুল হক শিকদার, নাসিরনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা, নবীনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনসুর আহমেদ প্রমুখ। স্মারকলিপিতে সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাদের গ্রেড ১০ম হতে ৯ম এ উন্নতীকরণের দাবী জানানো হয়।

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া