বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে

সাংবাদিক রিয়াজ উদ্দিন জামির মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   133 বার পঠিত

সাংবাদিক রিয়াজ উদ্দিন জামির মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রয়াত রিয়াজ উদ্দিন জামির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ মার্চ বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে এ আয়োজনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আল আমীন শাহীন। সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের পরিচালনায় বক্তব্য রাখেন পি আই বির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ,পরিবারের পক্ষে এনটিভির স্টাফ রিপোর্টার শিহাবউদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সহসভাপতি আ ফ ম কাউসার এমরান, সহ সভাপতি মোঃ আশিকুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি নজরুল ইসলাম শাহাজাদা , বিটিজেএর তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনিরুজ্জামান পলাশ, ক্রীড়া সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান পারভেজ সহ বিভিন্ন গণমাধ্যমের সহকর্মীরা।

এসময় বক্তারা প্রয়াত রিয়াজ উদ্দিন জামির জীবন ও কর্ম নিয়ে আলোচনা শেষে তার বিদেহী আত্মার মাগফেরার কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জুনায়েদ আহমেদ। উল্লেখ্য, গত ২০২৩ সালের ৬ ই মার্চ রাত সোয়া ১১টার দিকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন জামি।

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া