বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি কাজী কেরামত কারাগারে

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   86 বার পঠিত

সাবেক এমপি কাজী কেরামত কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজবাড়ী কোট পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ ৭ এপ্রিল সোমবার বেলা ১২ টার কিছুক্ষণ পর রাজবাড়ীর আমলী আদালতের বিচারক (রাজবাড়ী সদর) মো. তামজিদ আহমেদ এ আদেশ দেন। পরে জেলা পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়। কারাগারে তোলার সময় আদালতে প্রাঙ্গণে কাজী কেরামত আলীকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেয় কিছু জনতা।

আদালত সূত্রে জানা গেছে, রাজবাড়ীর বড়পুলে ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিলে হামলার ঘটনা ঘটে। হামলায় কাজী কেরামত আলীর জড়িত থাকার অভিযোগে ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারনামীয় আসামি কাজী কেরামত। রাজিব মোল্লার মামলায় রবিবার রাতে ঢাকার মহাখালি থেকে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাদি পক্ষের আইনজীবী অ্যাড. নেকবর হোসেন মণি বলেন, সাবেক এমপি রাজবাড়ীর বালুদস্যু হিসেবে পরিচিত। তিনি স্বৈরাচার শেখ হাসিনার দোসর। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার পর আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করতে দেয়নি কাজী কেরামত আলী। আমরা বিজ্ঞ আদালতে বিষয়গুলো তুলে ধরেছি। আদালত আমাদের কথায় সন্তুুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন।

আসামী পক্ষের আইনজীবী অ্যাড. গৌতম বসু বলেন, আমরা বিজ্ঞ আদালতে সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

Facebook Comments Box

Posted ৯:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া