অনলাইন ডেস্ক | সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 149 বার পঠিত
বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। আজ ১১ নভেম্বর সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শম্ভুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় অনেক মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Posted ৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah