বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সিইসির সাথে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   148 বার পঠিত

সাবেক সিইসির সাথে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদার সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মব জাস্টিস কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। ওনার গলায় যেসব জিনিস পরানো হয়েছে—এসব কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আজ ২৩ জুন সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

সাবেক সিইসির ওপর হামলার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও জড়িত থাকেন, তাকেও ছাড় দেওয়া হবে না।

এ সময় কৃষিজমি রক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যাতে কৃষিজমি দখল রোধ করা যায়। পাশাপাশি আমাদের দেশি ফলগুলোর অস্তিত্ব রক্ষা করতে হবে। অনেকে সচেতন না থাকায় দেশি জাতের অনেক ফল হারিয়ে যাচ্ছে। সবাইকে উৎসাহিত করতে হবে যেন বেশি করে দেশি ফলের গাছ লাগানো হয়।

এ সময় সাথে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান, মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম প্রমুখ।

এর আগে, সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীর আলম চৌধুরী মৌচাক হর্টিকালচার সেন্টারে আসেন। পরে টাঙ্গাইলের উদ্দেশে তিনি রওনা হন। সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন ও জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় সভায় যোগ দেবেন।

Facebook Comments Box

Posted ৬:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া