শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের উদ্যোগে

সামাজিক অসংগতি দূরীকরণসহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   209 বার পঠিত

সামাজিক অসংগতি দূরীকরণসহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়নের উদ্যোগে সামাজিক অসংগতি দূরীকরণ সহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

গতকাল ১৪ আগস্ট বুধবার সকালে মধ্যপাড়াস্থ ক্লাব প্রাঙ্গন থেকে এ অভিযানে ক্লাব নেতৃবৃন্দ সহ সদস্যরা এলাকার সম্প্রীতি রক্ষায় বিভিন্ন মন্দির শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্র্শন করেন এবং এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এছাড়া সম্প্রীতি রক্ষা সহ সামাজিক অসংগতি দূরীকরণে একটি তথ্য কেন্দ্র খোলা হয়েছে।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহবায়ক আশরাফুল হক ফারুক জানান, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এ সংগঠনটি সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচি হয়েছে। উল্লেখ, গত ১২ আগস্ট সোমবার সন্ধ্যায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কার্যালয়ে এক সভায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আশরাফুল হক ফারুককে আহবায়ক ও তাপস পাল প্রণবকে যুগ্ম-আহবায়ক করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন রফিকুল ইসলাম (রফিক), শরীফুল হক বাকের, ইমতিয়াজ হোসেন সভ্য, মো. মানিক মিয়া, নকুল কৃষ্ণ পাল, মো. আবুল খায়ের, নান্নু মিয়া, আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, মো. মনির হোসেন।

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া