মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনিতে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   84 বার পঠিত

সিডনিতে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মিলনমেলা অনুষ্ঠিত

সিডনিতে নবনির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশের উদ্যোগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ নভেম্বর রবিবার ক্যাম্বেলটাউন ম্যাক্যুয়ারিফিল্ডস পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের নবনির্বাচিত মেয়র ডার্সি লাউন্ড, নাথান হ্যাগার্টি এমপি মেম্বার ফর ল্যাপিংটন, ক্যাম্বেলটাউন চেম্বার অ্যান্ড কমার্সের প্রেসিডেন্ট শেফালী পাল, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ, সাবেক কাউন্সিলর সাবরিন ফারুকি, সাবেক কাউন্সিলর শাহ জামান টিটু ও কাউন্সিলর সাজেদা আক্তারসহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের এই মিলনমেলা নতুন প্রজন্মকে আন্দোলিত করবে ও নিজেদের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করবে।

কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ আগত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত। তিনি কমিউনিটির উন্নয়নে সবার সাথে একসাথে কাজ করার পাশাপাশি নিজেদের মধ্যকার পারস্পরিক বন্ধনকে আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ১২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া