শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট্রাল ফ্লোরিডায় ৫৩তম মহান বিজয় দিবস পালন

হাকিকুল ইসলাম খোকন   |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   141 বার পঠিত

সেন্ট্রাল ফ্লোরিডায় ৫৩তম মহান বিজয় দিবস পালন

অরল্যান্ডো পনেরো ডিসেম্বর ২০২৪ রাত সাতটায় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ ৫৩তম মহান বিজয় দিবস পালন করে শহরের প্রাণকেন্দ্র বোম্বে গ্রীলে সন্ধ্যা সাতটায় এক অনাড়ম্ভর আনুষ্ঠানিকতায়। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও বাস্তবতায় এবারের আয়োজন ছিল ব্যাতিক্ক্রমধর্মী। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ জনতা একত্র হলে সন্ধ্যা সাতটায় মোয়াজ্জেম উদ্দিনের সভাপতিত্বে এবং সালেহ করিমুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।

ইতিপূর্বে উপস্থিত ছিলেন শাওন প্রজা, জসীম উদ্দিন, রুমেল হোসেন, অ্যাডভোকেট আঃ রশীদ, শামসুদ তোহা।

জাতীয় সংগীত ও শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভায় অভাবনীয় আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে কিভাবে মহান বিজয় এলো, স্বাধীনতার পুণ্যতা ও বাংলাদেশের সৃষ্টি হলো এবং সময়ের আলোকে ভবিষ্যৎ করণীয় তার বর্ণনা দেন শাওন প্রজা, রুমেল হোসেন, জসীম উদ্দিন ও শামসুদ তোহা।

পরিশেষে সকল স্বাধীনতার শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জসীম উদ্দিন। অনুষ্ঠানে কষ্ট স্বীকার করে আগত দেশপ্রেমীদের এবং প্রধান উপদেষ্টা মাহাবুব মিলনের অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানানো হয়। অতঃপর সুস্বাদু নৈভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ আগষ্ট, ২১ আগস্ট, ৩ নভেম্বরের নিষ্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box

Posted ৬:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(642 বার পঠিত)
পাত্র চাই
(452 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া