বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ৫২ হাজারের বেশি হজযাত্রী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

সৌদি পৌঁছেছেন ৫২ হাজারের বেশি হজযাত্রী

ফাইল ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ৫২ হাজারের বেশি বাংলাদেশি পৌঁছেছেন সৌদি আরবে। মোট ১৩৫টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা। আজ ২২ মে বৃহস্পতিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, ২১ মে বুধবার দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৬৯০ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ১০৭ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

আইটি হেল্প ডেস্ক জানায়, বুধবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৬৮টি ফ্লাইটে ২৫ হাজার ৯৪৫ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। পাশাপাশি এই সময়ে সৌদি এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ১১৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে।

Facebook Comments Box

Posted ৬:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া