মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইটিভির ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে

স্বাধীনতাকামী ফিলিস্তিনীবাসীর মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত

স্বাধীনতাকামী ফিলিস্তিনীবাসীর মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

দেশের জননন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাইটিভির ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও স্বাধীনতাকামী ফিলিস্তিনীবাসীর মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ এপ্রিল মঙ্গলবার বাদ যোহর শহরের জেলা সদর হাসপাতাল জামে মসজিদে মাইটিভির জেলা প্রতিনিধি আ ফ ম কাউসার এমরানের আয়োজনে ও সদর প্রতিনিধি নুরুল আরাফাত মুগ্নির সহযোগিতায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি আল আমিন শাহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান খাঁন, বিটিজেএ এর অর্থ সম্পাদক আজিজুর রহমান পায়েল, ‘তরী বাংলাদেশ’ এর আহবায়ক শামীম আহমেদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রিফাত নাবিল, আমার সময় পত্রিকার মোঃ মামুন, দৈনিক নওরোজ পত্রিকার আবদুল হান্নান, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে মাইটিভির পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাসহ পবিত্র মসজিদুল আকসা, ফিলিস্তিনী জাতি ও মুসলিমদের পবিত্র স্থানগুলোর সুরক্ষা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া