বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হাত-পা-মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   117 বার পঠিত

হাত-পা-মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

একটি বাঁশঝাড় থেকে খায়রুন আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আজ ২১ এপ্রিল সোমবার সকালে দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে ঘটে।

জানা গেছে, নিহত খায়রুন ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী এবং জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে। স্বামী কুমিল্লায় ধান কাটার কাজে যাওয়ার পর বৃদ্ধা শ্বাশুড়ির সঙ্গে বাড়িতে থাকতেন তিনি।

সকালে খোলা দরজা দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পাশের ভুট্টাক্ষেতে তার জুতা ও টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখে বাঁশঝাড়ে মরদেহ খুঁজে পান। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সুপার ও সিআইডি’র দল তদন্তে নেমেছে।

Facebook Comments Box

Posted ৬:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া