সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারিকেন মিল্টনে ১২ জনের মৃত্যু, লণ্ডভণ্ড ফ্লোরিডা

হাকিকুল ইসলাম খোকন   |   শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   186 বার পঠিত

হারিকেন মিল্টনে ১২ জনের মৃত্যু, লণ্ডভণ্ড ফ্লোরিডা

হারিকেন মিল্টনের আঘাতে আজ ১১ অক্টোবর শুক্রবার ভোর ৬টা নাগাদ সর্বশেষ তথ্য অনুযায়ী ১২ জনের মৃত্যু হয়েছে ফ্লোরিডায়। ৩৪ লাখের মধ্যে ২৬ লাখে নেমে এসেছে বিদ্যুৎহীন বাসা-অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা।

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, মিল্টন একেবারেই দুর্বল হয়ে আটলান্টিক মহাসাগরে নিপতিত হলেও ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকায় অবিরাম বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে টেম্পা বে, সেন্ট পিটার্সবার্গ, সারাস্যাটো এবং ফোর্ট মায়ার্সে বেশ কয়েক হাজার বাংলাদেশির বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতির শিকার হয়েছে। সেখানকার সমাজ-সংগঠক মোহাম্মদ জামান মৃতদের মধ্যে কোন বাংলাদেশি আছে কিনা তা নিশ্চিত করতে পারেননি। বহুস্থানের সাথে এখনো যোগাযোগ স্থাপিত হয়নি বিদ্যুৎ সরবরাহ পুনস্থাপিত না হওয়ায়।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর প্রলয়ঙ্করী হারিকেন হেলেনের আঘাতে লণ্ডভণ্ড এলাকায় উদ্ধার ও সংস্কার কাজের মধ্যেই মিল্টনের আঘাত বিপর্যস্ত করেছে জনসাধারণকে।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(569 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া