হাকিকুল ইসলাম খোকন : | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট | 95 বার পঠিত
“পবিত্র মাহে রমজানের আয়োজিত” ইফতার ও দোয়া মাহফিলে ” রমজানের পবিত্রতা, ভ্রাতৃত্ববোধ, মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিস্টার প্রত্যয়ে এই সৌহাদ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলে অতিথিগণের মাঝে উপস্থিতি সংগঠনের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ ও সুন্দর করেছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সভাপতি এডভোকেট জাকির এইচ মিয়া।
সারা পৃথিবীতে প্রায় দেড় কোটি রেমিটেন্স যোদ্ধা প্রবাসী আছেন| কিন্তু প্রবাসীরা বিমান বন্দর, ইমিগ্রেশন, কাস্টমস, ভুমি অফিস, বিমান সহ সর্বত্র প্রতিনিয়ত চরম ভোগান্তি ও নিগৃহের শিকার হচ্ছেন| দেশে তাদের সহায় সম্পত্তি অরক্ষিত, অনিরাপদ| তাদের নিরাপত্তা বিধানের জন্য কার্য্যকর কোন আইন নাই।
খুব স্বল্প সময়ে প্রবাসীদের মামলা নিস্পত্তির লক্ষ্যে প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি উত্থাপন, ট্রাইবুনাল গঠনের প্রয়োজনীয়তা, গুরুত্ব, জনমত সৃস্টিসহ প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন সহ প্রবাসীদের নানাবিধ যৌক্তিক দাবি ও অধিকার নিয়ে এইচআরপিবি নিউইয়র্ক শাখা কাজ করছে।
হিউমান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ [এইচআরপিবি] নিউইয়ক’ শাখার উদ্দ্যোগে “দোয়া ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয় গত ৯ মার্চ ২০২৬, সোমবার, বিকাল সাডে পাচটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের “শেফস মহল দেশী রেস্টুরেন্ট ও গ্রীল” এ সংগঠনের সভাপতি এডভোকেট মিয়া জাকিরের সভাপতিত্বে এ সাধারণ সম্পাদক এডভোকট সাইয়েদ মইন উদ্দিন জুনেল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টাগণ এবং সংগঠনের নেতা এবং অতিথিদের মাঝে এডভোকেট মো: আলী বাবুল, এটর্নী খায়রুল বাশার, এডভোকট কাজী সামসুদ্দোহা, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক রিমন ইসনাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, টি. মোল্লা, এডভোকেট আব্দুর রশিদ, এডভোকেট মাহাবুবার রহমান বকুল, রীনা আবেদীন, মোঃ কিবরিয়া, আখতারুর রহমান মামুন, এডভোকেট মহিউদ্দিন, এডভোকেট মাহবুব আলম, এডভোকেট কাওসার পারভীন চৌধুরী ও এডভোকেট তাহমিনা সুইটি প্রমুখ|
পরিশেষে দোয়া পরিচালনা করেন এডভোকেট মাওলানা আশিক খান| ইফতার শেষে সবাইকে নৈশ আপ্যায়ন করা হয়।
Posted ৯:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah