রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

হাকিকুল ইসলাম খোকন   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত

হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

হোয়াইট হাউজে বিদায়ী প্রসিডেন্ট বাইডেনের সাথে দেখা করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানান। ১৩ নভেম্বর বুধবার ২০২৪ স্থানীয় সময় সকালে ওভাল অফিসে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় করমর্দন করে একে অপরকে অভিবাদন জানান। খবর রয়টার্সের।

বৈঠকে, বাইডেন ও ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট বাইডেন এ সময় জানান, তিনি একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে চান এবং দেশের ভালোবাসা ও সংহতির পথে কাজ করবেন।

এটি ছিল বাইডেন ও ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে, ২০২০ সালের নির্বাচনের পর একবার ওভাল অফিসে এই দুই নেতা সাক্ষাৎ করেন। উল্লেখ্য, ২০২০ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে হোয়াইট হাউজে প্রবেশ করেন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়লাভের পরেই ট্রাম্প তার আসন্ন প্রশাসন সাজাচ্ছেন। নতুন প্রশাসন সাজানোর ক্ষেত্রে ট্রাম্প সেই সব রিপাবলিকান কর্মকর্তাদের নিয়ে আসতে চাইছেন যারা গত চার বছরে তার প্রতি রাজনৈতিক ভাবে সর্বাধিক বিশ্বস্ত থেকেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প পররাষ্ট্রনীতি সম্পর্কে পরিষ্কার বক্তব্য রেখেছেন। তিনি চীন, ইরান, ভেনেজুয়েলা ও কিউবার সাথে সম্পর্কের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কাউকে বসানোর ক্ষেত্রেও এই নীতি মেনে চলেছেন ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ট্রাম্প।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া