হাকিকুল ইসলাম খোকন | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 107 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে মনোনয়ন দিয়েছেন। ২৭ বছর বয়সি লেভিট হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। তিনি নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ক্যারোলিন বুদ্ধিমান, শক্ত, এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছে।
আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, সে তার কাজ ভালোভাবে করতে পারবেন এবং আমাদের বার্তা মার্কিন জনগণের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারবেন।
নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। এরপর ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নেন তিনি। কিন্তু সফল হতে পারেননি।
৫ নভেম্বরের নির্বাচনে জয়ের পর থেকে নিজের প্রশাসন গোছাতে শুরু করেছেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগ কিংবা মনোনয়ন দেওয়া শুরু করেছেন। ট্রাম্পের নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জায়গা পাওয়া কম বয়সীদের একজন হলেন ক্যারোলিন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। তাঁদের প্রশ্নের জবাব দেবেন।
Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah