শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২০ সালের মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   199 বার পঠিত

২০২০ সালের মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার মামলায় নতুন একটি অভিযোগ এনেছেন প্রসিকিউটররা। ওই নির্বাচনে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন।

গত মাসে মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রতিক্রিয়ায় প্রসিকিউটরা বলেছিলেন, প্রেসিডেন্টরা পদে থাকাকালীন দাপ্তরিক কাজের জন্য ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পান।

ট্রাম্প বরাবরই নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে প্রমাণ ছাড়াই তিনি দাবি বজায় রেখেছেন- ২০২০ সালের নির্বাচনে ব্যাপক ভোটার জালিয়াতি হয়েছিল।

ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ আনেন বিচার বিভাগের স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ। এটি আগের চার অভিযোগের মধ্যেই পড়েছে।

রাষ্ট্রের সাথে প্রতারণা, দাপ্তরিক কার্যধারাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র, সরকারি কার্যধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা এবং অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, অভিযোগটি আনা হয়েছে নির্বাচন থেকে আমেরিকার জনগণকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। তিনি দ্রুত এ অভিযোগ শেষ করার আহ্বান জানান।

ট্রাম্পের আইনজীবী দলের ঘনিষ্ঠ একটি সূত্র সিবিএস নিউজকে বলেছে, নতুন অভিযোগে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই।

Facebook Comments Box

Posted ৪:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া