শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২১০ ডিগ্রি পা বাঁকাতে পারেন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   295 বার পঠিত

২১০ ডিগ্রি পা বাঁকাতে পারেন

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে রেনাতো বায়মা গাইয়ার বাড়ি। তার অদ্ভুত একটি গুণ রয়েছে। নিজের পা অস্বাভাবিক রকমের বাঁকিয়ে ফেলতে পারেন তিনি। আর বিশেষ এ গুণের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম উঠেছে তাঁর।

রেনাতোকে নিয়ে গত ২৯ মে একটি প্রতিবেদন করেছে গিনেস কর্তৃপক্ষ। নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়েছে, রেনাতো তাঁর ডান পা বাঁকা করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। পা ২১০ দশমিক ৬৬ ডিগ্রি বাঁকা করেছেন বা ঘোরাতে সক্ষম হয়েছেন তিনি।

এর আগে যে রেকর্ড ছিল, তাতে পা ২৮ দশমিক ৬৩ ডিগ্রি ঘোরানো হয়েছিল। সেই রেকর্ড ছাপিয়ে রেনাতোর অর্জন বেশ বড়। নতুন বিশ্ব রেকর্ড গড়তে পেরে ভীষণ খুশি তিনি।

তবে পা বাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়তে কোনো প্রস্তুতি নেননি রেনাতো। করেননি অনুশীলনও। তিনি বলেন, এটা পুরোপুরি প্রকৃতি প্রদত্ত একটি যোগ্যতা। আজ থেকে বছর ৩০ আগে তিনি নিজের মধ্যে এক বিশেষ গুণ খুঁজে পেয়েছিলেন। সেই গুণ আবিষ্কারের তিন দশক পরে এসে গড়েছেন বিশ্ব রেকর্ড।

গিনেস কর্তৃপক্ষ বলছে, ইতিপূর্বে তিনজন এমন রেকর্ড গড়েছেন। তাঁদের দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক। একজন যুক্তরাজ্যের। তবে রেনাতোই প্রথম ব্যক্তি, যিনি নিজের পা ১৮০ ডিগ্রির বেশি বাঁকাতে সক্ষম হয়েছেন।

নারীদের মধ্যে নিজের পা সবচেয়ে বেশি ১৭১ দশমিক ৪ ডিগ্রি বাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন কেলসি গ্রুব। তাঁর বাড়ি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয়।

কিন্তু কীভাবে নিজের পা এতটা বাঁকান রেনাতো? গিনেস কর্তৃপক্ষ বলছে, এর কিছু নিয়ম রয়েছে। শুরুতে দুই পা পাশাপাশি রাখতে হবে। এরপর হাত কিংবা কোনো যন্ত্রের সহায়তা ছাড়াই একটি পা বাঁকাতে বা ঘোরাতে হবে। সে ক্ষেত্রে হয় গোড়ালি অবশ্যই স্থির থাকতে হবে, নয়তো পায়ের আঙুলগুলো।

শুধু এসব শর্ত পূরণই নয়, পা পেছনের দিকে ২১০ দশমিক ৬৬ ডিগ্রি বাঁকা করার পর ন্যূনতম ১০ সেকেন্ড রেনাতোকে সেভাবে থাকতে হয়েছে। এরপরই মিলেছে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি।

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া