অনলাইন ডেস্ক | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 191 বার পঠিত
শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আগামীকাল ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহীদি মার্চ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ ৪ সেপ্টেম্বর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সারজিস আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এই ‘শহীদী মার্চ’ করা হবে। মার্চ-টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিকাল ৩টায় শুরু হবে। সংবাদ সম্মেলন থেকে গেল জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়।
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah